Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
ক্যাম্পাস

মেঘনা গ্রুপে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে জবি মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
মেঘনা গ্রুপে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে জবি মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা

শ্রেণিকক্ষে পাঠের বাস্তব অভিজ্ঞতা নিতে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবির) মার্কেটিং বিভাগ মঙ্গলবার (১৪ নভেম্বর) বিভাগটির উদ্যোগে মেঘনা অর্থনৈতিক অঞ্চলে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এই ট্যুরের আয়োজন করা হয়।

 

এসময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ , সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান ফৌজি এবং মাহাথি হাসান জুয়েল , সহকারী অধ্যাপক মো . আল আমিন এবং মেঘনা বেভারেজ লিমিটেডের জি এম (প্লান্ট হেড) সমির কুমার দত্ত , এ জি এম (সেন্ট্রাল এডমিন) মো. আবু জাহের ভূঁইয়া এবং এসিস্ট্যান্ট ম্যানেজার মো. শাহিন রেজা।

 

মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ বলেন , মূলত শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানের বাইরে শিক্ষার্থীদের প্রোডাকশন এবং ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এবং মার্কেটিং স্ট্রাটেজি সম্পর্কে ধারণা দেয়াই এই ট্যুরের মূল উদ্দেশ্য ছিল।

 

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও জবি মার্কেটিং ক্লাবের সাধারন সম্পাদক উম্মে আয়মান বলেন , মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এ ভ্রমণের মাধ্যমে আমরা অনেক নতুন কিছু জানতে এবং শিখতে পেয়েছি। পাঠ্যক্রমের বাইরে গিয়েও নতুন কিছু শেখার সুযোগ পাওয়া সবসময়ই শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুযোগ। আমরা ধন্যবাদ জানাই মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকে এবং আমাদের শিক্ষকদের।

 

ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের আনুষ্ঠানিকতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের বক্তরা বিশ্ববিদ্যালয়ের এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সহযোগিতার আশ্বাস দেন এবং দেশ ও জাতি গঠনের কাজে সামগ্রিকভাবে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।