Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

চুয়াডাঙ্গায় প্রতিদিনই তাপমাত্রা কমছে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দু’দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৫ ডিগ্রি।

 

মৌসুমের প্রথম মৃদু এ শৈত্যপ্রবাহের সঙ্গে এ অঞ্চলে বইছে কনকনে ঠান্ডা বাতাসের দাপট। সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। যার তীব্রতা সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত প্রতিনিয়ত বাড়ছে।

 

দিনের কিছুসময় সূর্য উঠলেও উত্তাপ মিলছে না। হিমেল বাতাসে কনকনে শীতের কাছে কাবু হচ্ছে জনজীবন। এমন অবস্থায় নিম্নআয়ের মানুষদের দুর্ভোগে পড়তে হয়েছে। শীতার্ত মানুষদের খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে।

 

সকালের দিকে শহরে মানুষের আনাগোনা কম থাকায় ভ্যান ও রিকশা চালকরা পর্যাপ্ত যাত্রী পাচ্ছে না। দিনমজুর শ্রমিকরা কাজের সন্ধানে শহরে এসে শীতের কষ্ট সহ্য করে অপেক্ষা করতে হয়েছে। কৃষিশ্রমিকদেরও কাজ ব্যহত হচ্ছে।

 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।