Tuesday, 20 October 2026
শিরোনাম
পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু বাসায় রসগোল্লা তৈরির সহজ পদ্ধতি প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব
এক্সক্লসিভ

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে বিএনপি নেতাকে হত্যার হুমকি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে বিএনপি নেতাকে হত্যার হুমকি

জামালপুরের ইসলামপুর উপজেলায় ডাকযোগে পাঠানো একটি চিঠিতে স্থানীয় এক বিএনপি নেতাকে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মুজিব শতবর্ষের লোগো ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি খামে পাঠানো ওই চিঠি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হুমকির চিঠি পাওয়ার পর ভুক্তভোগী নেতা ও তার পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ-আতঙ্ক দেখা দিয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ সবুজ চিঠিটি পান। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, চিঠির খামের বাম পাশে মুজিব শতবর্ষের লোগো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। খামের ওপর প্রাপকের ঠিকানায় মোহাম্মদ সবুজ ও তার পিতার নাম জাহাঙ্গীর আলম উল্লেখ করা হয়েছে। খামের ভেতরে থাকা হলুদ রঙের একটি কাগজে হাতে লেখা বার্তায় অশালীন ভাষা ব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
চিঠিতে দাবি করা হয়েছে, তাকে প্রকাশ্যে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যা করা হবে। তবে চিঠিতে প্রেরকের কোনো নাম-পরিচয় উল্লেখ করা হয়নি।
মোহাম্মদ সবুজ বলেন, আমি তখন বাড়িতে ছিলাম না। পরে জানতে পারি, আবু তালেব নামে একজন ব্যক্তি আমাদের বাড়ির সামনে এসে চিঠিটি রেখে যান। বিষয়টি জানতে পেরে ডাকঘরে খোঁজ নিয়েছি। সেখান থেকে বলা হয়েছে, চিঠিটি ইসলামপুর ডাকঘর হয়ে এসেছে। আমার ব্যক্তিগত বা রাজনৈতিকভাবে কারও সঙ্গে এমন কোনো বিরোধ নেই, যার কারণে এ ধরনের হুমকি আসতে পারে। কে বা কারা এর পেছনে রয়েছে, তা বুঝতে পারছি না।
তিনি আরও বলেন, চিঠিটি পাওয়ার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এখনো থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছি।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।