Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

মিরপুরে মানারাত বিশ্ববিদ্যালয়ের দুই বাসে আগুন

admin • 14 Nov 2023, 09:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মিরপুরে মানারাত বিশ্ববিদ্যালয়ের দুই বাসে আগুন

রাজধানীর মিরপুরে মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দিয়েছে উশৃঙ্খল জনতা। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

   

মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৮টা ২৫ মিনিটের সময়ে মিরপুর ১ নাম্বারের নবাবের বাগ উত্তরপাড়া বেড়িবাঁধে বাসে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনা স্থলে ফায়ার সার্ভিস কর্মীদের পাঠানো হয়।

   

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, আগুন নিয়ন্ত্রণে কল্যাণপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট কাজ করে।

 

প্রায় ২৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।