Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর

মিরপুরে বিচারপতি মোঃ আবু জাফর সিদ্দিকীকে বিশেষ সম্মাননা প্রদান

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মিরপুরে বিচারপতি মোঃ আবু জাফর সিদ্দিকীকে বিশেষ সম্মাননা প্রদান

মিরপুরে বিচারপতি মোঃ আবু জাফর সিদ্দিকীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। (২২ শে ডিসেম্বর ২০২২ ) বৃহস্পতিবার   মিরপুরে অবস্থিত জাস্টিস আবু জাফর সিদ্দিকী টেকনিক্যাল ইন্সটিটিউটে আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজিত হয় ছাতিয়ান ইউনিয়ন পরিষদের উদ্যোগে।

উক্ত অনুষ্ঠানে মাননীয় বিচারপতি আবু জাফর সিদ্দিকীকে কুষ্টিয়ার স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন কুষ্টিয়া ফিল্ম সোসাইটি ও সামাজিক সংগঠন কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদ (কালপুরুষ) এর উদ্যোগে কুষ্টিয়ার এ কৃতিসন্তানকে বিশেষ সংবর্ধনা প্রদান করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক, আইনজীবী সুরক্ষা আন্দোলনের আহবায়ক, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মোঃ সাইফুর রহমান সুমন এবং কুষ্টিয়া ফিল্ম সোসাইটি, কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা, সম্মিলিত সামাজিক জোটের সহ প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল।

এসময় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীয় কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব এ এন এম বশির উল্লাহ, বিচারপতি জনাব খিজির হায়াত, বিচারপতি জনাব আবু তাহের মোঃ সাইফুর রহমান, বিচারপতি জনাব এ কে এম জহিরুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম টিপু সুলতান, কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক জনাব আবু তাহের, জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার জনাব খাইরুল ইসলাম, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর ও কুষ্টিয়া ফিল্ম সোসাইটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অনুপ কুমার নন্দী, বিজ্ঞ সরকারি কৌসুলি (জিপি) বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আখতারুজ্জামান মাসুম, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠু, বিশিষ্ট সাংবাদিক মুন্সী তরিকুল ইসলাম।

মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন বিশ্বাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি ডা. মোস্তানজিদ, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা ডা. আমিনুল হক রতন, দিশার নির্বাহী পরিচালক জনাব রবিউল ইসলাম, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থাপনা পরিচালক জনাব বশির আহমেদ, কুষ্টিয়া নারী ও শিশু আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল হালিম মাননীয় বিচারপতি আবু জাফর সিদ্দিকীর সহধর্মিণী নার্গিস আফরোজসহ প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।