Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মিরপুরে চলন্ত মোটরসাইকেল থেকে ব্যাগ চুরির চেষ্টাকালে আটক ৩

admin • 10 Jun 2026, 10:24 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মিরপুরে চলন্ত মোটরসাইকেল থেকে ব্যাগ চুরির চেষ্টাকালে আটক ৩

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় চলন্ত মোটরসাইকেলের পেছনে ঝোলানো ব্যাগ চুরির চেষ্টাকালে এক সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় পুলিশের একটি টহল দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- আব্দুল মতিন (৩৮), সোহাগ (৪০) এবং আমির (৪৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় ভাসমান হিসেবে বসবাস করে আসছিলেন। বিভিন্ন যাত্রীদের ব্যাগ কৌশলে চুরি করাই ছিল তাদের প্রধান কাজ। সম্প্রতি এই চক্রের অভিনব চুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মিরপুর মডেল থানার পুলিশ জানায়, চক্রটি মঙ্গলবার রাতে মোটরসাইকেল আরোহীর ব্যাগ চুরির চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে্ 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।