Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ খেলাধুলা ক্রিকেট

মিরপুরের ফ্লাডলাইটে আগুন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মিরপুরের ফ্লাডলাইটে আগুন

এশিয়া কাপের স্কোয়াড নিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গতকাল থেকে শুরু হয়েছে রুদ্ধদ্বার অনুশীলন। গতকালের মতো আজ সোমবারও অনুশীলনে এসেছিলেন ক্রিকেটাররা। তবে তার মধ্যেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।

মেঘলা আবহাওয়া থাকায় বিকাল চারটার দিকেও মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বলছিল। তবে কিছুক্ষণ পরই দেখা যায় কিছু লাইট জ্বললেও বেশ কয়েকটা লাইটে আগুন।

 

জানা গেছে শর্ট সার্কিটের কারণে এমনটা হয়েছে। এসময় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে তাৎক্ষনিকভাবে ফ্লাডলাইট বন্ধ করে দেওয়া হয়।

 

এরপর ক্রিকেটাররাও মাঠ ছেড়ে নিরাপদ দূরত্বে অবস্থান করেন। সমস্যা সমাধান করতে অবশ্য খুব বেশি সময় লাগেনি। ঘণ্টা খানেকেরও কম সময়ের মধ্যেই ফ্লাড লাইট সচল হয়ে যায়। ফলে আবারো ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছেন।

 

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে গেল শনিবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে অতিরিক্ত নেওয়া হয়েছে আরও ৩ ক্রিকেটারকে।

 

এই ২০ জনের মধ্যে লিটন দাস, সাকিব আল হাসান লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় পার করছেন। এই দুইজন ছাড়ার স্কোয়াডের বাকি সদস্যরা অনুশীলনে অংশ নিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।