Monday, 19 October 2026
শিরোনাম
জেলার খবর

মা-বাবার সঙ্গে অভিমানে কিশোরের আত্মহত্যা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মা-বাবার সঙ্গে অভিমানে কিশোরের আত্মহত্যা

মা-বাবার সঙ্গে অভিমান করে এক কিশোর আত্মহত্যা করেছে। তার নাম সাগর মৃধা(১৬)। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের মোমিনছড়া চা বাগানের সুরেশ মৃধার ছেলে।

 

রোববার রাত ১১টার দিকে উপজেলার মোমিনছড়া চা বাগান এলাকা থেকে পুলিশ কিশোরের মরদেহ উদ্ধার করে।

 

জানা যায়, রোববার রাতে সাগরের সঙ্গে মা-বাবার কথা কাটাকাটি হয়। এরপর পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পিছনে একটি গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মা-বাবার সঙ্গে অভিমান করে সাগর আত্মহত্যা করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।