Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ জাতীয়

মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের নির্বাচন নিয়ে ৫ পরামর্শ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের নির্বাচন নিয়ে ৫ পরামর্শ

আগামী নির্বাচন নিয়ে সংলাপ, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহিংসতা বন্ধসহ পাঁচটি পরামর্শ দিয়েছে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শনিবার এক প্রতিবেদনে এ পরামর্শগুলো দেওয়া হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে গত শনিবার ঢাকায় এসেছিল যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের ৬ সদস্য। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করছে।

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের পরামর্শগুলো হলো:

১. সহনশীল বক্তব্য এবং নির্বাচনী ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে। ২. নির্বাচনের সময় মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে। ৩. অহিংস কর্মকাণ্ডে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং রাজনৈতিক সহিংসতার অপরাধীদেরকে জবাবদিহি করতে হবে। ৪. সব দলকে অর্থবহ রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পরিবেশ তৈরি করতে হবে। ৫. নাগরিকদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং নির্বাচনে অংশগ্রহণের সংস্কৃতি তৈরি করতে হবে।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের পরিবেশ পর্যালোচনা করতে গত শনিবার (৭ অক্টোবর) ঢাকায় আসে আমেরিকার একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলটি। ৬ সদস্যের প্রতিনিধি দলটি ১৩ অক্টোবর পর্যন্ত ঢাকায় ছিলেন। এই সফরে তাঁরা নির্বাচন কমিশন, সরকারি বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক প্রতিনিধি, সিভিল সোসাইটি, বিদেশি কূটনীতিক এবং দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। দেখা করেন সরকার প্রধান শেখ হাসিনার সঙ্গেও।

 

এরআগে, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত জুলাইয়ে ঢাকা সফর করে ইইউর একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। প্রায় দুই সপ্তাহের এ সফরে কূটনীতিক, রাজনীতিবিদ, নির্বাচন কমিশন, নাগরিক সমাজ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পর্যবেক্ষক দলটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।