Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস জেলার খবর

মানবাধিকার দিবস উপলক্ষে বেরোবিতে আলোচনা সভা

admin • 03 Dec 2022, 10:44 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মানবাধিকার দিবস উপলক্ষে বেরোবিতে আলোচনা সভা

মানবাধিকারের সার্বজনীন ঘোষণা ,"সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়বিচার "এই প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২২ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) র্য়্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রণন ও গুনগুনের আয়োজনে, ক্যাম্পাসে এ র্য়্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় শুরু হয়ে বিকেল তিনটায় শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে অংশ নেন বিভিন্ন ডিপার্টমেন্টের শতাধিক শিক্ষার্থী।

   

এসময় শিক্ষার্থীরা র্য়্যালি বের করে।এসময় র্য়্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাসেল চত্বরে এসে শেষ হয়

 

বৃষ্টির সঞ্চালনায় ও প্রফেসর ড. আবু সালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত অতিথিরা বক্তব্য দেন।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে বেরোবি উপাচার্য প্রফেসর ড.হাসিবুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী এস.এম আব্রাহাম লিংকন, শিক্ষক সমিতির সভাপতি ও সামাজিক অনুষদের ডিন মো শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজীম উপস্থিত ছিলেন।

   

এছাড়াও উপস্থিত ছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.আবু সালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, সহযোগী অধ্যাপক ওমর ফারুক, বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান শামীম প্রমূখ।

 

বাংলাদেশের মানবাধিকার প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য প্রফেসর ড.মো হাসিবুর রশীদ বলেন," বাংলাদেশে যদি আমেরিকার মানবাধিকার প্রয়োগ করা হয় তাহলে এই সমাজ টা ভেঙে যাবে, অস্তিত্ব হীন হয়ে যাবে"।

 

বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দ আনোয়ারুল আজীম বলেন,"মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বিশ্ববাসীর কাছে মনোযোগ কেরেছেন তাই এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল দেওয়া উচিত।

 

মানবাধিকার বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে গবেষক ও মানবাধিকার কর্মী বিষয়ক আইনজীবী এস এম আব্রাহাম লিংকন বলেন," মানবাধিকার বলতে একজনকে দাবিয়ে রেখে অন্য জন তুলে ধরা নয়, শুধু আঠারো বছর যাদের বয়স তারাই নয় মতামত সবাই দিতে পারবে হোক সে ছোট কিংবা বড়। তিনি আরও বলেন মানবাধিকার হচ্ছে যে খাদ্য পাচ্ছে না তাকে খাদ্যর যোগান দেওয়া,যে শিক্ষা পাচ্ছে না তাকে শিক্ষিত করার ব্যবস্থা করা"।

 

সভাপতির বক্তব্যে তুহিন ওয়াদুদ বলেন, "মাননীয় উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ দায়িত্ব নেওয়ার পর দুটো কাজ করেছেন পরীক্ষা পদ্ধতিতে বিপ্লবীক পরিবর্তন এনেছেন শিক্ষার্থীদের তাদের খাতা দেখা সুযোগ করে দিয়েছেন আর দ্বিতীয়ত সেশনজট নিরোশন করেছেন। চার বছরের সেশনজট মাত্র দেড় বছরেই তা কমিয়ে নজীর সৃষ্টি করেছেন"।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।