Monday, 19 October 2026
শিরোনাম
জেলার খবর

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আটক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আটক

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মুসলিমকে (৭০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

 

তিনি জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামিকে ডেমরা এলাকা থেকে আটক করা হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর টিকাটুলি র‍্যাব-৩ কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিস্তারিত জানানো হবে।

আরিফ/ মি/বা
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।