Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

admin • 19 Jul 2026, 02:18 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

মাদারীপুরের কালকিনি উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুলতান সরদার (৬৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোবেদা বেগমের (৬০) মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

পুলিশ জানায়, খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রিপন আলী খান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। পুলিশ ধারণা করছে, সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

 

পরে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেফতার করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কালকিনি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।