Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মাদারীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ক্রিকেটারের মৃত্যু

admin • 16 Nov 2022, 05:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মাদারীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ক্রিকেটারের মৃত্যু

মাদারীপুরের শিবচরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাব্বি গাছি (২০) নামের এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে গত ৯ নভেম্বর তাকে সেন্ট্রাল হসপিটালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়েছিল। রাব্বি গাছি শিবচরের কুতুবপুর ইউনিয়নের বড় বেশবপুর গ্রামের জাহাঙ্গির গাছির একমাত্র ছেলে। সে ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে জ্বর হলে শিবচরের একটি হাসপাতালে ভর্তি হয়। পরে টেস্টে ডেঙ্গু ধরা পড়লে গত ৯ নভেম্বর তাকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

 

রাব্বির পরিবার জানান, ক্রিকেট খেলার প্রতি ঝোঁক ছিল রাব্বির। ২০২০ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বয়স ভিত্তিক ক্রিকেট বালক দলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং খেলায় অংশ নিতে সুইজারল্যান্ড গিয়েছিল রাব্বি। এছাড়া বয়স ভিত্তিক ক্রিকেট খেলতে ভারতও সফর করেছিল দলের সাথে।

 

স্থানীয়রা জানান, ছেলেটি খেলাধুলা নিয়েই থাকতো। বাড়িতে এলে এলাকার ছেলেদের নিয়ে খেলাধুলা করতো। দুইবার বিদেশে গিয়েও খেলেছে। রাব্বির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাব্বির বাবা জাহাঙ্গীর গাছি বলেন, আমার ছেলে খেলাধুলায় ভালো ছিল। ও বিদেশে গিয়েও খেলেছে। ঘরভর্তি নানান ট্রফি পড়ে আছে। আমার রাব্বি নাই! বুধবার দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাব্বি ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।