Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

মাদক সেবনরত অবস্থায় বেরোবির ৪শিক্ষার্থী আটক

admin • 18 May 2024, 11:01 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মাদক সেবনরত অবস্থায় বেরোবির ৪শিক্ষার্থী আটক

আবু সৈয়দ (সাঈদ), বেরোবি প্রতিনিধি :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মাদক সেবনরত অবস্থায় চার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলার মাঠ থেকে তাদেরকে আটক করা হয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর শরিফুল ইসলাম।

আটকৃতরা হলেন- রসায়ন বিভাগের দুই শিক্ষার্থী, বাংলা বিভাগের এক শিক্ষার্থী ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এক শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের শিক্ষার্থী।

এই বিষয়ে প্রক্টর শরিফুল ইসলাম বলেন, আটককৃতদের পুলিশ প্রশাসন মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।