Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

admin • 15 Jan 2023, 07:10 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের মাদক ব্যবসায়ী মমিনুল ইসলাম ওরফে মদনকে (৩৮) যাবজ্জীবন দেয়া হয়েছে। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

রোববার (১৫ জানুয়ারি) জেলা ও দায়রা জজ বিচারক মো. আবুল মনসুর মিঞা এই রায় দেন। 

শ্রীপতিপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে মদন। ২০২০ সালের ৩০ জানুয়ারি ১৫০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ওই দিন শ্রীপতিপুরের পাঁচপাড়া জামে মসজিদের সামনে নিজের বাড়ি সংলগ্ন এলাকায় হেরোইন বিক্রির সময় আসামি যুবক মদনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। এসময় অজ্ঞাত পরিচয় দুই থেকে তিনজন পালিয়ে যান। 

গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিটিউটর ফারুক আহম্মেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মদনের দেহ তল্লাশি করে পলিথিনে রাখা ওই হেরোইন পাওয়া যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।