Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সক্লসিভ

মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর উত্তরপাড়া নূর জামে মসজিদের ইমাম মাওলানা ইসরাফিল হোসেনের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

ইসরাফিল হোসেন উপজেলার হরিনগর গ্রামের অমেদ আলী মোল্যার ছেলে। তিনি দীর্ঘদিন যাবত বংশীপুর উত্তরপাড়া নূর জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

 

স্থানীয় সুত্রে জানা যায়, মাগরিবের নামাজ শেষে সব মুসল্লি মসজিদ ছেড়ে চলে যায়। এ সময় মাওলানা ইসরাফিল হোসেন মসজিদে একাই ছিলেন। পরবর্তীতে এশার নামাজ পড়ার উদ্দেশ্যে মুসল্লিরা মসজিদে এসে দেখেন ইমাম ইসরাফিল হোসেনের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

 

শ্যামনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম বাদল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। পরবর্তীতে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।