ময়মনসিংহ নগরে ব্যাগভর্তি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল তিনটার দিকে নগরের শম্ভুগঞ্জ এলাকায় গরুর হাটে একটি পরিত্যক্ত ভবনের কাছ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পলিথিন ব্যাগে মোড়ানো ককটেল পড়ে ছিল। এগুলো দেখতে পেয়ে থানায় খবর পেয়ে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে একটি ব্যাগভর্তি ছয়টি ককটেল উদ্ধার করা হয়। পরে এগুলো সেখানেই নিষ্ক্রিয় করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো সংগ্রহ করা হয়েছিল। এগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





