Monday, 19 October 2026
শিরোনাম
জেলার খবর

ময়মনসিংহে বজ্রপাতে যুবকের মৃত্যু

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ময়মনসিংহে বজ্রপাতে যুবকের মৃত্যু
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতে জাকির হোসেন (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।   সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউপির বরিল্যা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাকির একই গ্রামের মৃত আ. গণির ছেলে।   নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত জাকির সকালের খাবার খেয়ে বাড়ির পাশেই নিজের ধানি জমিতে ঘাস পরিষ্কার করতে যান।     এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিরর/আসিফ
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।