Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মধ্যরাতে রেললাইনের ক্লিপ খুলে নাশকতার চেষ্টা, আটক ২

admin • 02 Apr 2024, 07:18 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মধ্যরাতে রেললাইনের ক্লিপ খুলে নাশকতার চেষ্টা, আটক ২

নীলফামারীতে মধ্যরাতে রেললাইনের ফিশপ্লেট ক্লিপ খোলার সময় দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। এ সময় ১৬টি ফিশপ্লেট ক্লিপ ও ক্লিপ খোলার যন্ত্রাংশসহ তাদের পুলিশে দেয়া হয়।

সোমবার (১ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার সোনারা ইউনিয়নের খয়রাতনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলসেতু এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, সোনারায় ইউনিয়নের জয়চন্ডী পুটিহাট লাকার শহিদুল ইসলামের ছেলে আল আমিন (২৬) এবং উত্তর মুসশুর কুখাপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন।

স্থানীয়রা জানায়, ফিশপ্লেট ক্লিপ খোলার শব্দ পেয়ে দুইজনকে হাতে নাতে ধরা হয়েছে। তবে রেল লাইনের ফিশপ্লেট ক্ষতিগ্রস্ত না হওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। স্বাভাবিক রয়েছে রেল চলাচল।

এই বিষয়ে রেলওয়ে পুলিশের কর্মকর্তা জানান, আটককৃত দুই জন উচ্চশিক্ষিত বেকার যুবক। ওই দিন রাতে তারা রেললাইনের ফাঁকা জায়গায় ক্লিপ খুলছিলেন। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা বলেন, যদি স্থানীয়রা বিষয়টি না দেখতেন, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। আমার ধারণা ওই দুই যুবক নাশকতার উদ্দেশ্যেই ক্লিপগুলো খুলেছে।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম নুরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের পরে বলা যাবে তাদের উদ্দেশ্যে নাশকতা নাকি অন্য কিছু। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।