Sunday, 1 November 2026
শিরোনাম
গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
এক্সক্লসিভ

মতিঝিল কৃষি ব্যাংকের সামনে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মতিঝিল কৃষি ব্যাংকের সামনে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

রাজধানীর মতিঝিলের কৃষি ব্যাংকের সামনে কথা কাটাকাটির জেরে কিল ঘুষিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম আব্দুল হালিম মিয়া (৬৩)।

বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে মুমূর্ষু অবস্থায় ওই বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত হালিম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাদার পাড়া গ্রামের মৃত ছগির আহমেদের ছেলে। তিনি কৃষি ব্যাংকের সাবেক সিবিএ নেতা বলে জানিয়েছেন স্বজনরা।

 

হালিম মিয়াকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ইমন বলেন, গতকাল (বুধবার) বিকেলে কৃষি ব্যাংকের পাশে চায়ের দোকানের সামনে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি এসে হালিমের সঙ্গে অহেতুক কথা কাটাকাটি করেন। একপর্যায়ে তারা হালিম মিয়াকে কিল-ঘুষি মারলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই বৃদ্ধের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।