Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
লাইফস্টাইল

মজাদার রুই মাছের শাহী কোরমা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মজাদার রুই মাছের শাহী কোরমা
রুই মাছের সাধারণ স্বাদের সঙ্গেই আমরা বেশি অভ্যস্ত। সাধারণভাবে রুই মাছ ভাজা কিংবা ঝোল তৈরি করে তো খাওয়া হয়ই, চাইলে তৈরি করতে পারেন অস্বাধারণ স্বাদের রুই মাছের শাহী কোরমা। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-   তৈরি করতে যা লাগবে:   রুই মাছ- দেড় কেজি; পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ; রসুন বাটা- ১ চা চামচ;আদা বাটা- ১ চা চামচ; টক দই- ১০০ গ্রাম; গরম মসলা- পরিমাণমতো; তেজপাতা- ২/৩টি; লবণ- পরিমাণমতো; কাঁচা মরিচ- ৮-১০টি; বাদাম কুচি- পরিমাণমতো ; কিশমিশ- পরিমাণমতো; গুঁড়া দুধ- পরিমাণমতো ; পেঁয়াজ কুচি- ১ কাপ। যেভাবে তৈরি করবেন: মাছের টুকরাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এবার তাতে অল্প আদা-রসুন বাটা ও লবণ মাখিয়ে সামান্য তেলে ভেজে নিন। এরপর একটি কড়াইয়ে তেল ও ঘি গরম করে তাতে কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এবার তাতে একে একে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মসলা, তেজপাতা, অল্প লবণ এবং টদ দই দিয়ে কষিয়ে নিন।     মসলা কষানো হয়ে গেলে তাতে মাছের টুকরো বিছিয়ে দিন। এরপর এর উপরে বাদাম কুচি, কাঁচা মরিচ, কিশমিশ ও অল্প গুঁড়া দুধ ছিটিয়ে শেষে পরিমাণমতো পানি দিয়ে অল্প আঁচে রাখুন মিনিট দশেক। এবার চুলা বন্ধ করে দিন। নামিয়ে পোলাও কিংবা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।