Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ শোক দিবস

মগবাজারে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ৪ গাড়ি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মগবাজারে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ৪ গাড়ি

রাজধানীর মগবাজারে সিগন্যালের কারণে ক্রসিংয়ে রেললাইনে আটকে পড়ে কয়েকটি গাড়ি। এ সময় হঠাৎ ট্রেন চলে আসায় ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় গাড়িগুলো। তবে এ দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মগবাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় রেললাইনে আটকে পড়া তিন-চারটা গাড়িকে দুমড়ে-মুচড়ে চলে গেছে কমলাপুরগামী একটি ট্রেন। এর মধ্যে একটি হাইয়েস, একটি প্রাইভেটকার, একটি অটো এবং একটি মোটরবাইক রয়েছে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত এখনো জানা যায়নি।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি জয়নাল আবেদীন জানান, কিছুক্ষণ আগে কন্ট্রোল রুম তথ্য পেয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।