Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

ভোজ্যতেলের দাম বাড়ানোর আবেদন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ভোজ্যতেলের দাম বাড়ানোর আবেদন

নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস থামছে না সাধারণ মানুষের। এর মধ্যে ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সংগঠনটির নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত আবেদনপত্রটি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়।

 

এতে বলা হয়েছে, আমাদের ভোজ্যতেলের আমদানিতে ডলার কনভারসন মূল্য বর্তমানে ১১২ টাকা থেকে ১২৪ টাকায় দাঁড়িয়েছে।

 

এর আগে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন যখন ভোজ্যতেলের মূল্য নির্ধারণ করেছিল, তখন ডলারের কনভারসন মূল্য ধরা হয়েছিল ১১১ টাকা।

 

যেখানে বর্তমানে আমাদেরকে ১ ডলারের বিপরীতে ১২২ টাকা থেকে ১২৪ টাকা দিতে হচ্ছে। তাই বর্তমানে ডলারের মূল্য বিবেচনায় নিয়ে ভোজ্যতেলের দাম সমন্বয় করার আবেদন করেছে সংগঠনটি।

 

তার আগে গত ১৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশের বাজারেও দাম কমানো হয়। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৬৯ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮২৫ টাকা করা হয়। এছাড়া প্রতি লিটার খোলা পাম তেলের দাম ৪ টাকা কমিয়ে ১২৪ টাকা করা হয়। এ দাম বাজারে কার্যকর করা হয় ১৭ সেপ্টেম্বর থেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।