Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ খেলাধুলা ক্রিকেট

ভিডিও বার্তায় যে অভিযোগ আনলেন তামিম

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ভিডিও বার্তায় যে অভিযোগ আনলেন তামিম

দুই দিন আগেও বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনায় ছিলেন তামিম ইকবাল। অথচ দল ঘোষণার আগের দিন মিডিয়া পাড়ায় চাওর হয়, স্কোয়াডে জায়গা হবে না তামিমের। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। তামিমকে দলে না রাখার কারণ হিসেবে নির্বাচকরা তার চোটের কথা বলেছেন। তবে তামিম দিলেন ভিন্ন ব্যাখা।

 

তামিম অনেকটা অভিযোগের সুরেই বলেছেন, তাকে বাঁধা দেওয়ার জন্যই বিভিন্ন শর্ত দেওয়া হয়েছে। তামিমের মতে যা অপ্রয়োজনীয়। তিনি শুধুই চোটের কথা মাথায় রাখতে বলেছিলেন। অথচ টিম ম্যানেজমেন্ট সেটাকে ইস্যু বানিয়েছে, এমন অভিযোগ তামিমের।

 

তামিম বলেন, 'বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে আমাকে বললো, 'তুমি বিশ্বকাপে যাবা, কিন্তু তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। একটা কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না।' আমি বলেছি, এখনো ১২/১৩ দিন সময় আছে। এই সময়ের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকবো। তো কি কারণে খেলবো না? তখন বললো, 'আচ্ছা তুমি যদি খেলো তাহলে আমরা পরিকল্পনা করছি, তুমি নিচের দিকে খেলবা।'

 

'আমার আসলে তিন কিংবা চারে ব্যাটিং করার অভিজ্ঞতা নেই। স্বাভাবিকভাবে কথাটি আমি ভালোভাবে নিইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। কারণ আমি বিষয়টি পছন্দ করিনি। আমার কাছে মনে হচ্ছে আমাকে জোর করে করে অনেক জায়গায় বাঁধা দেয়া হচ্ছে, ইচ্ছে করে। এটা ঠিক হলো এখন নতুন আরেকটা জিনিস করি। এটা আমি অনুভব করেছি।'-যোগ করেন তামিম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।