Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

ভাষাসৈনিক আবদুল মতিন আর নেই!

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ভাষাসৈনিক আবদুল মতিন আর নেই!

টঙ্গীর প্রবীণ প্রগতিশীল রাজনীতিবিদ সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ভাষাসৈনিক আবদুল মতিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

শনিবার রাত সাড়ে ১১টায় বার্ধক্যজনিত কারণে মোল্লাবাড়ির নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

 

রোববার বেলা ১১টায় টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে গ্রামের বাড়ি ফেনিতে নিয়ে যাওয়া হয়েছে।

 

মরহুমের জানাজায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, ছাত্রলীগ নেতা কাজী মঞ্জুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।