Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভালোবাসা দিবসে শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবক আটক

admin • 14 Feb 2023, 08:37 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভালোবাসা দিবসে শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবক আটক

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ভূল্লী শুখানপুকুরি ইউনিয়নের লাউছুতি ডাঙ্গাপাড়া গ্রামের ফারহিয়া (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ। এ ঘটনায় সফিকুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শুখানপুকুরি ইউনিয়নের লাউছুতি ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সফিকুল ইসলাম (২০) একই এলাকার গিয়াসউদ্দিনের ছেলে।

 

পরিবার ও স্বজনরা জানান, সকালে শিশু কন্যাকে বাড়িতে রেখে মা-বাবা মাঠে কাজ করতে চলে যান। প্রতিবেশীদের মাধ্যমে খবর পান বাড়ির ঠিক ৪০০ গজ দূরে এক ভুট্রা-ক্ষেত্রে মেয়ের মরদেহ পড়ে আছে। পরে এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। তবে স্বজনদের অভিযোগ সফিকুল নামে এক যুবক ফারিহাকে ধর্ষণ করে হত্যা করেছে।

 

দুপুর ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ভূল্লী থানার ওসি একেএম আতিকুর রহমান আতিক। নিহত ফারহিয়া লাউছুতি ডাঙ্গাপাড়া গ্রামের ফজর আলীর মেয়ে। আটককৃত যুবক সফিকুল ইসলাম একই গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।

 

ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনা উদঘাটনে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। আর সন্দেহভাজন হিসেবে সফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে।

 

ভূল্লী থানার ওসি একেএম আতিকুর রহমান আতিক বলেন, খবর পেয়ে মেয়েটির লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। শিশুটির লাশ দেখে মনে হচ্ছে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।