Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
জেলার খবর

ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের কর্মচারিকে জোরপূর্বক অবসরে দেবার অভিযোগ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের কর্মচারিকে জোরপূর্বক অবসরে দেবার অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালী পান্টি ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণির অসুস্থ কর্মচারীর অষ্টম শ্রেণি পাশের সনদ জাল অভিযোগে জোরপূর্বক অবসরে দেবার প্রচেষ্টার অভিযোগ উঠেছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে।   ব্রেইন স্ট্রোক জনিত কারণে অসুস্থ মালিকে অবসরে দিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে নতুন নিয়োগ দেবার উদ্দেশ্য অধ্যক্ষ এই হীন প্রচেষ্টা করছেন বলে জানা গেছে। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি তদন্ত করেছেন।   ভুক্তভোগী কর্মচারী নাদের হোসেন জানান, তিনি ১৯৯৫ সালে পান্টি কলেজে মালি পদে যোগদান করেন। তিনি ২ বছর আগে ব্রেইন স্ট্রোক করার পর থেকে আগের মতো স্বাভাবিক কাজ করতে পারেন না।  বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুল বায়োজিদ (ভোলন) দায়িত্ব গ্রহণের পর থেকে তার অষ্টম শ্রেণি পাশের সার্টিফিকেট জাল  অভিযোগে অবসর নিতে বলেন। তিনি রাজি না হলে বিভিন্ন ভাবে মানুষিক চাপ সৃষ্টি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। অধ্যক্ষ ভোলন গত ৬ আগষ্ট হাজিরা খাতায় সই করতে না দিয়ে তাকে কলেজ থেকে বের করে দেন। তিনি আরো জানান, তার সার্টিফিকেট জাল অভিযোগে ভোলন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অভিযোগ করলে শিক্ষা অফিস থেকে তদন্ত করা হয়। পূণরায় অধ্যক্ষ তার বিরুদ্ধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সনদ জাল অভিযোগ দিলে সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তদন্ত করেছেন ।  অসুস্থ ৫৮ বছর বয়সী নাদের হোসেন চাকরির শেষ সময় পর্যন্ত স্বপদে বহাল থাকার আকুতি জানান।   এ বিষয়ে পান্টি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুল বায়োজিদ (ভোলন) বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিষয়টি তদন্ত করে সিদ্ধান্ত নিবেন। এ বিষয়ে তার কোন বক্তব্য নেই।   উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ জানান, বিষয়টি তদন্তাধীন। আগেই কোন কিছু বলা যাচ্ছেনা।   উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম জানান, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দরখাস্তের প্রেক্ষিতে প্রাথমিকভাবে তদন্ত করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেয়া হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।