Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
ক্রিকেট খেলাধুলা

ব্রাজিলের যে ঐতিহাসিক রেকর্ড ভেঙে দিল আর্জেন্টিনা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ব্রাজিলের যে ঐতিহাসিক রেকর্ড ভেঙে দিল আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ে এতদিন অনন্য এক রেকর্ড সঙ্গী ছিল ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইয়ে এর আগে ঘরের মাঠে হারের অতীত রেকর্ড ছিল না সেলেসাওদের। দীর্ঘ দিন ধরে বয়ে চলা সেই রেকর্ড অবশেষে ভেঙ্গে দিল আর্জেন্টিনা।

 

মঙ্গলবার সকালে মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারের মধ্য দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে প্রথম হারের তেতো স্বাদ পেল ব্রাজিল।

   

আর্জেন্টিনা ম্যাচের আগে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ম্যাচ খেলেছিল মোট ৬৪টি। যেখানে জয় ৫১ এবং ড্র বাকি ১৩ ম্যাচে। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখতে পারেনি ফার্নান্দো দিনিজের দল। ২০০১ সালের পর এবারই প্রথম টানা তিন ম্যাচ হারল ব্রাজিল।

   

ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন নিকোলাস ওতামেন্দি। ৬৩ মিনিটে জিওভানি লো সেলসোর কর্নারে হেডে জাল খুঁজে নেন এই ডিফেন্ডার। উরুগুয়ে, কলম্বিয়ার কাছে হারের পর আর্জেন্টিনা ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছিল ব্রাজিল কিন্তু ব্যর্থতার বৃত্তেই আটকে থাকতে হল সেলেসাওদের। এতে টানা তিন ম্যাচ হেরে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের ছয়ে নেমে গেল ব্রাজিল।

   

আর উরুগুয়ের কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা। ৬ ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আলবেসিলেস্তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।