Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সক্লসিভ

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা
২০২৬ ফিফা বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিল এবং ‘জে’ গ্রুপে অবস্থান করছে আর্জেন্টিনা। সাধারণ গাণিতিক হিসাব বলছে, গ্রুপ পর্বে এই দুই পরাশক্তির মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে টুর্নামেন্টের সমীকরণ অনুযায়ী—রাউন্ড অব সিক্সটিন, সেমিফাইনাল কিংবা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের মহাকাব্যিক ফাইনালে দেখা হয়ে যেতে পারে চিরপ্রতিদ্বন্দ্ব এই দুই দলের।
অবশ্য রাউন্ড অব সিক্সটিন কিংবা ফাইনালের হিসাব এখনো অনেক দূরের পথ। কারণ, ৪৮ দলের এই মেগা টুর্নামেন্টে কেবল ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শিরোপার ফয়সালা হতে আরও ১০১টি ম্যাচ বাকি। তবে মাঠের লড়াই কেবল জমতে শুরু করলেও এখনই শিরোপার মঞ্চ নিয়ে বিস্ফোরক এক ভবিষ্যদ্বাণী করে বসেছেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।
আলবিসেলেস্তেদের এই বিশ্বচ্যাম্পিয়ন প্রাচীর মনে করেন, এবারের বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ম্যাচের ভাগ্য গড়াবে টাইব্রেকারে। আর সেখানে সেলেসাওদেরহারিয়ে শিরোপা ধরে রাখবে আর্জেন্টিনাই।
এর আগে কাতার বিশ্বকাপ নিয়েও মার্টিনেজের করা ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গিয়েছিল।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।