Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
এক্সক্লসিভ

ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল বন্ধ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল বন্ধ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা রেলওয়ে স্টেশন এলাকায় জামালপুরের দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের বগি লাইনচ্যুত হয়েছে।

 

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৯ টা ২০ মিনিটের দিকে ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

 

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কার্তিক চন্দ্র রায় জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ধলা স্টেশনে যাত্রাবিরতি ছিল না। স্টেশনটি অতিক্রম করার সময় রাত ৯ টা ২০ মিনিটের দিকে ট্রেনের পাওয়ার কারের বগিটি লাইচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

 

খবর পেয়ে বগিটি উদ্ধারে ঘটনাস্থলে রিলিফ ট্রেন পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ময়মনসিংহ লোকোশেডের ইনচার্জ ফারুক হোসেন খান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।