Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ জাতীয়

ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই : দুই পুলিশসহ ৫ জন রিমান্ডে

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই : দুই পুলিশসহ ৫ জন রিমান্ডে

রাজধানীর পল্টনে আইএফআইসি ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই পুলিশ সদস্যসহ পাঁচ আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

রাজধানীর পল্টনে আইএফআইসি ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুই পুলিশ সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ। এ আগে দুপুর ২টার দিকে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ডেমরা পুলিশ লাইনে ক্লোজড পুলিশ সদস্য কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফ। অন্য তিনজন হলেন- সোহেল, ফুটপাতের হকার হৃদয় ও তার সহযোগী মঞ্জু।

পুলিশ জানয়, আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যবসায়ীর কর্মচারী আজিম উদ্দিন দুপুরে ওই ব্যাংকে ২০ লাখ টাকা জমা দিতে যান। তিনি গিয়ে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ান। এ সময় পুলিশের ইউনিফর্ম পরা দুইজন ব্যক্তি তাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যান। পরে তার কাছে থেকে ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যান তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পল্টন থানা-পুলিশ ও ডিবির মতিঝিল জোনাল টিম। ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যাংকের সামনের ফুটপাতের হকার হৃদয় ও তার সহযোগী মঞ্জুকে আটক করা হয়।

এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের দেওয়া তথ্যে ডেমরা পুলিশ লাইনে ক্লোজড পুলিশের দুই সদস্য কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফকে ১০ লাখ টাকাসহ আটক করে ডিবি। এরপর তাদের দেওয়া তথ্যে বাসাবো থেকে ছিনতাইয়ের আরও ১০ লাখ টাকা ও মোটরসাইকেলসহ সোহেলকে আটক করে পুলিশ।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। ছিনতাইয়ের সঙ্গে দুই পুলিশ কনস্টেবল জড়িত ছিলেন। তাদেরও আটক করা হয়েছে। সিভিলে থাকা তিন ব্যক্তি টাকার বিষয়ে ওই দুই পুলিশ সদস্যকে তথ্য দেন। এরপর ইউনিফর্ম পরা দুই পুলিশ কনস্টেবল ব্যাংকে ঢুকে ওই ব্যক্তিকে বাইরে নিয়ে আসেন। পরে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবল বরখাস্ত ছিলেন।

এ ঘটনায় পল্টন থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। পাশাপাশি ছিনতাই হওয়া ২০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানান ডিসি হায়াতুল ইসলাম খান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।