Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ব্যাংকে টাকার ঘাটতি নেই, গুজবে কান দেবেন না: প্রধানমন্ত্রী

admin • 15 Dec 2022, 07:50 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ব্যাংকে টাকার ঘাটতি নেই, গুজবে কান দেবেন না: প্রধানমন্ত্রী

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি ভাষণ শুরু করেন।

ভাষণের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি। 

বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন-বেতার ও গণমাধ্যমে ভাষণটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে।

প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, ব্যাংকে টাকার কোনো ঘাটতি নেই, গুজবে কান দেবেন না। ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।

রিজার্ভ নিয়েও মনগড়া কথা বলা হচ্ছে। দেশে তিন মাসের রিজার্ভ থাকলেই যথেষ্ট অথচ বর্তমানে দেশে পাঁচ মাসের রিজার্ভ রয়েছে।

তিনি আরও বলেন, করোনার কারণে সরকারি সহায়তায় দেশের প্রায় সাড়ে সাত কোটি মানুষ উপকৃত হয়েছে।দেশের মানুষকে বিনামূল্যে করোনার টিকা দেওয়া হয়েছে। ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী। 

নানান প্রতিকূলতা অতিক্রম করে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতা ও উন্নয়ন বিরোধীরা দেশে আরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

এর আগে বাংলা নববর্ষ উপলক্ষে গত ১৩ এপ্রিল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।