Monday, 19 October 2026
শিরোনাম
জেলার খবর

বোরকা পরে তেলের লাইনে যুবক,অতপর...

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
বোরকা পরে তেলের লাইনে যুবক,অতপর...

নওগাঁর পত্নীতলায় জ্বালানি তেল নিতে বোরকা পরে ‘নারী’ সেজে লাইনে দাঁড়িয়ে ধরা পড়েছেন এক যুবক। বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার মেসার্স মামুন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেলের তীব্র সংকটের কারণে পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় ছিল। দীর্ঘ লাইনের ভোগান্তি এড়াতে এবং নারীদের অগ্রাধিকার পাওয়ার সুযোগ নিতে ওই যুবক বোরকা পরে নারীর ছদ্মবেশ ধারণ করেন। কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার চলাফেরা ও শারীরিক গঠন দেখে উপস্থিত মানুষের সন্দেহ হয়। পরে জনতা তাকে চ্যালেঞ্জ করলে আসল পরিচয় বেরিয়ে আসে।

মেসার্স মামুন ফিলিং স্টেশনের মালিকের ছেলে অভি বলেন, রাতে পাম্পে প্রচণ্ড ভিড় ছিল। দ্রুত তেল পাওয়ার আশায় সম্ভবত ওই যুবক এমন অভিনব কাজ করেছেন। জনরোষ থেকে বাঁচাতে আমরা দ্রুত তাকে এলাকা থেকে সরিয়ে দিয়েছি।

 

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে না পেরে মানুষ এখন এমন অদ্ভুত পথ বেছে নিচ্ছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।