Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল গঠন

admin • 13 Dec 2024, 06:30 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল গঠন

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ১৪ সদস্যের মিডিয়া সেল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিডিয়া সেলের সম্পাদক হয়েছেন আল মাসনূন। তার সঙ্গে আরো রয়েছেন ১৩ জন সদস্য।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল মিডিয়া সেলের অনুমোদন দেন।

মিডিয়া সেলের বাকি সদস্যরা হলেন- নাবিল মোস্তফা, রিদুয়ান রিফাত, মুহাম্মদ রাইয়্যান ইসলাম, জাবের বিন নূর, আবু বকর সাঈম, রায়হান আহমেদ তামিম, আরাফাত নূর, মুহম্মদ ইউসুফ হোসাইন, মোস্তাফিজুর রহমান সামি, শেখ মাহিন আহমেদ, হাসনাত মাহমুদ, সাব্বির হোসাইন ও আহমেদ সামরান।

উল্লেখ্য, এর আগে গত ৫ ডিসেম্বর পাঁচ সদস্যবিশিষ্ট দফতর সেল গঠন করার কথা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।