Monday, 2 November 2026
শিরোনাম
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
ক্যাম্পাস

বেরোবিতে দাওয়া সোসাইটি'র নবীন বরণ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বেরোবিতে দাওয়া সোসাইটি'র নবীন বরণ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম বর্ষের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে দাওয়াহ সোসাইটি। রবিবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটায় দুইটায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারক মাঠে শুরু হওয়া নবীন বরণ অনুষ্ঠানে তাদের বরন করে নেয় সংগঠনটি।

 

সময় শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। তিনি বলেন,আবু সাঈদ যেন ন্যায়বিচার পান। সবাই আবু সাঈদের জন্য দোয়া করবেন।

 

নবীন বরণ অনুষ্ঠানে আসা সনাতন ধর্মাবলম্বী অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থী অর্ণব রায় বলেন,আমি মনে করি জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই মানুষ এটি আমাদের সবচেয়ে বড় পরিচয়।এই ধরনের বড় একটি আয়োজনের অংশ হিসেবে হতে পেরে ভালো লাগছে।

বাংলাদেশ দাওয়াহ সার্কেলের নির্বাহী পরিচালক হাফেজ মুজাহিদুল ইসলাম বলেন,দুনিয়ার সফলতায় আসল সফলতা নয়। কুরআনের আয়াতের উল্লেখ করে বলেন,যদি কেউ পৃথিবীতে সফলতা অর্জন করতে চান তাহলে ফজরের নামাজের পর দুনিয়াতে রিজিকের তালাশ করতে হবে।

 

দাওয়াহ সোসাইটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বায়েজিদ সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোখতার আহমেদ।এছাড়াও বাংলাদেশ দাওয়াহ সার্কেলের নির্বাহী পরিচালক হাফেজ মুজাহিদুল ইসলাম, ইন্জিনিয়ারি ইমরুল কায়েস পরাগ, বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব আব্দুর রকিব প্রমুখ।

 

এসময় বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের এক হাজার শিক্ষার্থীকে একটি অর্থসহ কুরআন,একটি টি-শার্ট, একটি চাবির রিং, এবং একটি কলম দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক মোখতার আহমাদ নবীন শিক্ষার্থীদের উদ্দশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশ্চিম কালচার দূর করতে হবে। যে জ্ঞান অর্জন করা ফরজ সেটি আপনারা তুচ্ছতাচ্ছিল্য করবেন না।বিশ্ববিদ্যালয়ে যে নীল সংস্কৃতি আসে এগুলো পরিত্যাগ করুন।ফিজিক্যাল মাদবদ্রব্য তো এখন প্রকাশ্যে।এগুলো যারা তৈরি করেছে তাদের প্রত্যাখ্য করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।