Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
ক্যাম্পাস

বেরোবিতে তরুণ কলাম লেখক ফোরামের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
বেরোবিতে তরুণ কলাম লেখক ফোরামের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বেরোবি শাখার পুর্নাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এর আগে, ১৭ সেপ্টেম্বর বেরোবি শাখার সভাপতি হিসেবে মো:হেলাল মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে আ.স.ম নাহিদকে মনোনীত করা হয়।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি সেঁজুতি দাস মুমু, যুগ্ম-সাধারণ সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক জীবন কুমার রায়, দপ্তর সম্পাদক মো:আল-আমিন মিয়া, উপদপ্তর সম্পাদক মোহনা আক্তার মায়া, অর্থ সম্পাদক মো:জোবাইদুল ইসলাম জোবায়ের, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনিকা তাসকিন,সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম, প্রচার সম্পাদক কনক বরণ ত্রিপুরা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হোসাইন জামান সোহাগ, সম্পাদকীয় পর্ষদ সদস্য রুশাইদ আহমেদ,মো:মারুফ হোসেন কার্যনির্বাহী সদস্য ,মো:ঈরশিদ জাহান সামস্, শ্রাবণ রায়।

তরুণ কলাম লেখক ফোরামের বেরোবি শাখার সভাপতি মো:হেলাল মিয়া বলেন, ফোরামের প্রতি আন্তরিকতা, দায়িত্ববোধ, সাংগঠনিক তৎপরতা ও দক্ষতা বিবেচনা করে যাদের প্রতি বিশ্বাস স্থাপন করে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আশা করি সবাই নিজ নিজ কর্মদক্ষতা ও দায়িত্ব পালন করবেন

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

  আবু সাঈদ/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।