Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ শোক দিবস

বিসিএসসহ সব চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিসিএসসহ সব চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ

বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) সকল চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান। বুধবার বিকেলে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে মোখলেস উর রহমান বলেন, ‘বিসিএসের আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। প্রতিবন্ধীদের জন্য ফ্রি। সরকারি, আধা–সরকারী সব পরীক্ষার ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি, ব্যাংক ও বীমাতেও ২০০ টাকার বেশি নিতে পারবে না।’

আগামী ১ সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।  সিনিয়র সচিব জানান, এখন থেকে বিসিএসের মৌখিক পরীক্ষায় নম্‌বর থাকবে ১০০। 

 

বর্তমান নিয়ম অনুযায়ী, একজন চাকরি প্রার্থীকে বিসিএস পরীক্ষায় আবেদনের জন্য ৭০০ টাকা ফি দিতে হয়। আর মৌখিক পরীক্ষায় নির্ধারিত রয়েছে ২০০ নম্বর। 

 

চাকরির আবেদন ফি কমানোর বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। গত ১৭ নভেম্বর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছিলেন, ‘চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসেসমেন্ট শেষে জারি হবে সরকারি আদেশ।’

 

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও একই তথ্য জানিয়েছিলেন। তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, ‘আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।