Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ খেলাধুলা ক্রিকেট

বিশ্বকাপে ‘মেন্টর মাশরাফিকে’ চান তামিম, সায় দিলেন প্রধানমন্ত্রী

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বিশ্বকাপে ‘মেন্টর মাশরাফিকে’ চান তামিম, সায় দিলেন প্রধানমন্ত্রী

বছর দুয়েক আগে একটি লাইভ অনুষ্ঠানে তামিম ইকবাল বলেছিলেন ২০২৩ বিশ্বকাপে মাশরাফি বিন মুতর্জাকে মেন্টর হিসেবে চান তামিম ইকবাল। অবশেষে তামিমের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। সেই চাওয়া তিনি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের আজকের বৈঠকেও। প্রধানমন্ত্রী তাতে সায় দিয়েছেন।

আজ (শুক্রবার) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের অবসর ইস্যুতে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।

তবে বিশ্বকাপে মাশরাফির মেন্টর থাকার বিষয়টি জানিয়ে দেশের প্রথম সারির এক গণমাধ্যমকে তামিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, মাশরাফি ভাইকে বিশ্বকাপের সময় এক-দেড় মাসের ছুটি দিন। আমরা তাকে বিশ্বকাপে মেন্টর হিসেবে পেতে চাই।’ প্রধানমন্ত্রী তখনই হেসে বলেছেন, অবশ্যই মাশরাফি যাবে। মাশরাফি ভাইকেও তিনি প্রস্তুত থাকতে বলেছেন।’

তামিমের এমন চাওয়া প্রসঙ্গে সেই গণমাধ্যমকে মাশরাফি বলেছেন, ‘দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যদি নির্দেশ দেন, তাহলে তো সেটা অবশ্যই মানতে হবে। কিছু করার নেই। তিনি আমাকে বলেছেন ভাবতে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, দল ঠিক আছে। এখানে বাড়তি কোনো কিছুর প্রয়োজন নেই। তারপরও সময় হলে দেখা যাবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।