Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প দল নিতে প্রস্তুত আইসিসি

admin • 21 Jan 2026, 07:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প দল নিতে প্রস্তুত আইসিসি

২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অচলাবস্থা আরও ঘনীভূত হয়েছে। নিরাপত্তা–শঙ্কার কারণে ভারত ভেন্যুতে না খেলার বিসিবির অবস্থানের পর আইসিসির বোর্ডসভায় বিষয়টি আজ ভোটাভুটিতে তোলা হলে সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেন্যু পরিবর্তনের প্রস্তাব নাকচ করে দেন। একইসঙ্গে বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে না গেলে তাদের বদলে বিকল্প দল নামানোর নীতিগত সিদ্ধান্ত নেয় আইসিসি।

বোর্ডসভা বিসিবিকে জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি ও ভারতের ভেন্যু অপরিবর্তিত থাকবে; বাংলাদেশকে সরকার ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে বিশ্বকাপে অংশ নেবে কি না, সে বিষয়ে চূড়ান্ত মতামত জানাতে আরও এক দিন সময় দেওয়া হয়েছে।

 

সময়ের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে যাবে এবং গ্রুপ ‘সি’–তে তাদের জায়গায় একটি ইউরোপীয় দেশকে অন্তর্ভুক্ত করা হবে।

যোগ্যতা অর্জন পর্ব থেকে ছিটকে পড়লেও টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় স্কটল্যান্ডকে সম্ভাব্য প্রথম দাবিদার হিসেবে দেখা হচ্ছে, তবে আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দলের নাম ঘোষণা করেনি; সবকিছুই ঝুলে আছে বিসিবির শেষ মুহূর্তের সিদ্ধান্তের ওপর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।