Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
ক্রিকেট খেলাধুলা

বিশ্বকাপে আরেকবার সুযোগ চান শোয়েব মালিক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিশ্বকাপে আরেকবার সুযোগ চান শোয়েব মালিক

আগামী বছরের জুনে ২০ দলের অংশগ্রহণে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এ আসরে খেলার ব্যাপারে আশাবাদী পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন শোয়েব।

 

৪২ বছর বয়সি এই তারকা অলরাউন্ডার গত সপ্তাহে স্থানীয় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সংবাদমাধ্যমকে বলেন, যদি আমাকে বিশ্বকাপে খেলার জন্য বলা হয়, তাহলে আমি অবশ্যই বিবেচনা করব।

 

পাকিস্তানের হয়ে ১৯৯৯ সাল থেকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৪৪৫ ম্যাচে অংশ নিয়ে ১২টি সেঞ্চুরির সাহায্যে ১১ হাজার ৮৫৫ রান করেন শোয়েব মালিক। আর বল হাতে শিকার করেন ২১৮ উইকেট।

 

গত তিন দশক ধরে ক্রিকেট খেলে যাওয়া এই তারকা অলরাউন্ডার আরও বলেন, আমি আগামী বছরে পাকিস্তান দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চাই। আমি ক্রিকেট খেলছি কারণ আমি ক্রিকেট খেলতে উপভোগ করি এবং আমি ক্রিকেট খেলতে পারি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।