Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে যা যা থাকছে

• • পঠিত 5 বার
শেয়ার করুন:
বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে যা যা থাকছে

২৯ দিন ব্যাপী ৩২ দলের ৬৪ ম্যাচের ফুটবল মহারণ শেষ হচ্ছে আজ। সামনে এলো বিশ্বকাপ ফুটবলের সেই মাহেন্দ্রক্ষণ। এই দিনটির জন্যই অপেক্ষার প্রহর গুনছিলেন কোটি ফুটবলভক্ত। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে কে হাসবে শেষ হাসি? সেই উত্তর জানা যাবে আর মাত্র কয়েক ঘন্টা পর।

আরব দেশে অনুষ্ঠিত বিশ্বকাপে তাক লাগিয়ে দিয়েছে স্বাগতিক কাতার। দুর্দান্ত সব স্টেডিয়াম, অবকাঠামো নির্মাণ করেছে শুধু একটা বিশ্বকাপের জন্য। 

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি ২০০ বিলিয়ন ডলার খরচ করেছে ২৯ দিনের এক মহাযজ্ঞ সফল করতে। এরই মধ্যে ফিফা প্রেসিডেন্ট জিওন্নি ইনফান্তিনো বলে দিয়েছেন, কাতার বিশ্বকাপ ইতিহাসের সেরা। তবে অনেকে ওই সেরার তকমা দিতে চান আসর শেষ হওয়ার পরে। 

রোববার ফ্রান্স ও আর্জেন্টিনার ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপ ইতিহাসের প্রথম শীতকালীন বিশ্বকাপ। তার আগে থাকবে এক ঘণ্টার মতো সমাপনী অনুষ্ঠান।

সংবাদ মাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বিকাল সাড়ে চারটা অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান। সেখানে পারফরম্যান্স করবেন ডেভিডো এবং আয়শা। তারা ‘হায়া হায়া-বেটার টুগেদার’ গানে পারফর্ম করবেন। ‘আরবো’ গান করবেন অজুনা এবং জিমস।

কাতার বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে অন্যতম আর্কষণ থাকবেন মরক্কান বংশোদ্ভূত বলিউডের কানাডিয়ান অভিনেত্রী নোরা ফাতেহি। তিনি বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’ এর অন্যতম পারফর্মার ছিলেন। ওই গানের প্রডিউসার ছিল রেড ওয়ান। যারা পূর্বের দুই বিশ্বকাপে ‘লা লা লা’ এবং ‘ওয়াকা ওয়াকা’ গানের প্রডিউসার ছিল।

কাতার বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা। বাংলাদেশের সময় অনুযায়ী, রাত নয়টায়। সমাপনী অনুষ্ঠান এবং ফাইনাল ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার লুসাইলে অনুষ্ঠিত হবে। 

সেজন্য ম্যাচ শুরুর অন্তত ৩০ মিনিট আগে অনুষ্ঠান শেষ করা হবে। যাতে মাঠ পরিচর্যা করে খেলা শুরু করতে কোন অসুবিধা না হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।