Thursday, 29 October 2026
শিরোনাম
সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর
এক্সক্লসিভ

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পুকুরে বাস, শিশুসহ নিহত ৩

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পুকুরে বাস, শিশুসহ নিহত ৩

রংপুরের পীরগাছায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়লে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী।

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রংপুর-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের পীরগাছার বেলতলী বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে ৫০–৬০ জন যাত্রী একটি বিয়েবাড়িতে বৌভাতে অংশ নিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে গিয়েছিলেন। অনুষ্ঠানে দাওয়াত খেয়ে বাসযোগে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তারা।

পীরগাছার দেউতি বেলতলী বাজার এলাকায় পৌঁছালে একটি বিপরীতগামী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি। রাস্তার ভাঙা অংশে সামনের বাম চাকা দেবে গিয়ে বাসটি পাশের একটি পুকুরে উল্টে পড়ে। রাস্তার নিচে নরম বালির স্তর থাকায় বাসটি পানিতে ডুবে যায়।

খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। বাসটি সোজা করে পুকুর ও আশপাশের এলাকা তল্লাশি করে আহতদের উদ্ধার করা হয়।

পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি এখনও পুকুরেই রয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

এদিকে, দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।