Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জেলার খবর

বিয়ের ৩মাস পর চিরকুট লিখে নববধূর আত্মহত্যা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিয়ের ৩মাস পর চিরকুট লিখে নববধূর আত্মহত্যা

কুমিল্লায় বিয়ের তিন মাস পর চিরকুট লিখে আত্মহত্যা করেছেন সুমাইয়া আক্তার (২২) নামে এক নববধূ। হঠাৎ মরণব্যাধি ক্যানসারে আক্রান্তের খবর জানতে পেরে চিঠি লিখে রেখে নিজ ঘরে সিলিংফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) জেলার বুড়িচং উপজেলার ডুবাইরচর গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, পরিবারের সম্মতিতে ঢাকার সবুজবাগ থানার নাছির উদ্দিনের সঙ্গে তিন মাস আগে বিয়ে হয় সুমাইয়ার। স্বামীর সংসারে কাটে প্রায় আড়াই মাসেরও বেশি সময়। এ সময় শারীরিকভাবে অসুস্থ হলে চিকিৎসকের কাছ থেকে জানতে পারেন তিনি ক্যানসারে আক্রান্ত।

 

বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত মা সানু বেগমের সঙ্গে পারিবারিক কাজ করে বিশ্রামের কথা বলে একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তার ছোট বোন রুমে গিয়ে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুমাইয়াকে দেখে চিৎকার দিয়ে ওঠেন। পুলিশ লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।