Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
জেলার খবর

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বাবাকে খুন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বাবাকে খুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ছেলের অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।   নিহত বেলাল হোসেন (৬০) উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ছেলের নাম হেলাল (২০)।     জানা গেছে, মঙ্গলবার দুপুরে হেলাল তার বাবার কাছে গিয়ে নিজের পছন্দের একটি মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়। পরে এ বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।   একপর্যায়ে উত্তেজিত হয়ে হেলাল ঘরের ভেতর থেকে ধারালো অস্ত্র নিয়ে তার বাবাকে আঘাত করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।     এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে বৃদ্ধ বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় হেলাল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সুত: আরটিভি অনলাইন
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।