Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

admin • 12 Sep 2022, 10:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

জামালপুরে মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক কলেজ ছাত্রী অনশন শুরু করেছে। বিয়ে না করা পর্যন্ত তিনি প্রেমিকের বাড়ি ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। রবিবার (১১ সেপ্টেম্বর ) দুপুর ১টা থেকে প্রেমিক সামিউল ইসলাম নামের এক যুবকের বাড়িতে ওই কলেজ ছাত্রী অবস্থান নিয়েছেন।

সেই ছাত্রী উপজেলার রুপসীহাটা এলাকার কাইয়ুমের মেয়ে। সে মেলান্দহ কারিগরী মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী। কলেজ শিক্ষার্থীর দাবি দীর্ঘ ৭ বছর যাবৎ একই এলাকার বিশুর ছেলে।

সে সরকারি আনন্দমোহন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামিউলের সাথে সস্পর্ক। সে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দিত। কয়েক বার শারীরিক সম্পর্ক হয়েছে বলেও দাবি করে এ শিক্ষার্থী।

তিনি আরও বলেন গতকাল রবিবার নাংলা এলাকায় ঘুরতে গেলে গোপনে বিয়ে করবে বলে চাপ দেয় সামিউল।কিন্তু আমি গোপনে বিয়ে করতে রাজি না হলে সে নিজেকে রক্তাক্ত করবে বলে হুমকি দেয়।আমাকে গাড়ীতে তুলার জন্য টানাহেচড়া করে।

আমি দৌড়ায়ে ইউনিয়ন পরিষদে আশ্রয় নিলে ইউপি চেয়ারম্যান গ্রাম পুলিশের সহযোগিতায় সামিউলের বাড়িতে পৌছায় দেয়। এ বিষয়ে সামিউলের বাড়িতে গেলে পরিবারের পুরুষ সদস্য না থাকায় কেউ কথা বলতে রাজি হয়নি। মুঠোফোনে সামিউলের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

এ বিষয়ে নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা বলেন, কলেজ শিক্ষার্থী অনশন করছে বিষয়টি শুনেছি, মীমাংসার চেস্টা চলছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: দেলোয়ার হোসেন বলেন, আমি এই বিষয়ে শুনেছি। যদি মেয়েটি অভিযোগ দেয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।