Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জেলার খবর

বিয়ের গোসল করতে পুকুরে নেমে বরের মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিয়ের গোসল করতে পুকুরে নেমে বরের মৃত্যু

কুমিল্লার হোমনায় বিয়ের গোসল করতে পুকুরে নেমে রাজু আহমেদ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) উপজেলার বড় ঘাড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। রাজু আহমেদ ওই এলাকার মৃত আলী মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু পেশায় একজন সিএনজিচালক। রোববার পাশের শ্রীপুর গ্রামে তার বিয়ের দিন নির্ধারণ করা ছিল। ওই দিন বিয়ের জন্য যাত্রা শুরুর আগে গোসল করতে পুকুরে নামেন রাজু। কিন্তু গোসল করতে নেমে আর ফেরেননি তিনি। পরে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

রাজুর ভাই বিল্লাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, রোববার ছিল রাজু ভাইয়ের বিয়ে। এ দিনই তিনি ঢাকা থেকে বিয়ের সমস্ত বাজার বাড়িতে নিয়ে আসেন। বিকেলে বরযাত্রী যাওয়ার জন্য সব মেহমানরা বাড়িতে উপস্থিত হন। কিন্তু রাজু ভাই পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যান। সেখান থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, হাসপাতাল থেকে চিকিৎসক রিপোর্ট দিয়েছেন পানিতে ডুবে রাজুর মৃত্যু হয়েছে। তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।