Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিয়ের আসর থেকে পালালেন বর

Mohiuddin Ahmad Tanveer • 19 Mar 2023, 11:02 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিয়ের আসর থেকে পালালেন বর

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নে নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুনের আসার সংবাদ শুনে বিয়ের আসর থেকে পালিয়েছেন বর। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়েল আয়োজন করায় কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

 

শনিবার (১৮ মার্চ) বিকেলে ওই ইউনিয়নের কুমরুল গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুন এই জরিমানা করেন।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন জানান, শনিবার বিকেলে কুমরুল গ্রামে এক কিশোরীর (১২) বাল্যবিয়ের আয়োজন চলছিল।

 

এ সময় স্থানীয়রা বাল্যবিয়ের সংবাদ উপজেলা প্রশাসনকে জানান। পরে কুমরুল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইইএনও) আসার খবরে বর পালিয়ে যায়।

 

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না এ মর্মে মুচলেকা দিয়েছে কনের বাবা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।