Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ জাতীয়

বিমানবন্দরে মালিকবিহীন লাগেজে থাকা রাইস কুকারে ১৮৫০ গ্রাম সোনা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিমানবন্দরে মালিকবিহীন লাগেজে থাকা রাইস কুকারে ১৮৫০ গ্রাম সোনা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মালিকবিহীন লাগেজে থাকা রাইস কুকার থেকে ১ কেজি ৮৫০ গ্রাম সোনা জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) প্রায় এক কোটি ৪৮ লাখ টাকা মূল্যের সোনাগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে বলেন, উদ্ধার হওয়া সোনাগুলোর মালিক পাওয়া যায়নি। শুক্রবার লাগেজটি ওমান এয়ারের একটি ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছে। পরিত্যক্ত লাগেজটি কেউ দাবি করে কি না, সেজন্য শনিবার দুপুর পর্যন্ত অপেক্ষা করা হয়। এরপর আজ এগুলো জব্দ দেখিয়ে ডিএমের মাধ্যমে চট্টগ্রাম কাস্টমস হাউসে জমা দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) মোহাম্মদ আলী নামে এক যাত্রীর কাছ থেকে একই কায়দায় অর্থাৎ রাইস কুকারে লুকিয়ে আনা ১ কেজি ৭০০ গ্রাম সোনা জব্দ করা হয়েছিল। মোহাম্মদ আলী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডি এলাকার মোহাম্মদ মুসার ছেলে। তিনি শুক্রবার সকাল সাড়ে ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছেছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।