Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

বিদেশে খালেদার চিকিৎসার বিপক্ষে যুক্তি তুলে ধরুন:প্রধানমন্ত্রী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিদেশে খালেদার চিকিৎসার বিপক্ষে যুক্তি তুলে ধরুন:প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবির বিরুদ্ধে গণমাধ্যমে তথ্য ও যুক্তি তুলে ধরার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গতকাল বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ নেতাদের এমন নির্দেশনা দেন।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে গতকাল দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে অভিনন্দন জানাতে গণভবনে উপস্থিত হন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

প্রধানমন্ত্রী দুপুরে গণভবনে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্যাহ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সম্পাদকমণ্ডলীর সদস্য সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম, শাম্মী আহমেদ প্রমুখ।

শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী তাঁর সফরের বিষয়ে দলের নেতাদের সঙ্গে কথা বলেন। তিনি এরপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রসঙ্গে কথা বলেন।

গণভবনে দলের নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘তোমরা তো টক শোতে গিয়ে ঠিকমতো কিছুই বলো না।

বিএনপির কথার তথ্যভিত্তিক উত্তর দিতে হবে। ওদের সময় কী কী করেছে সেগুলো ভালোভাবে তুলে ধরতে হবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রসঙ্গে ওরা মিথ্যা তথ্য দেয়। মোহাম্মদ নাসিমকে যখন বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল তখন তাঁর সাজা স্থগিত ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।