Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ

বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

• • পঠিত 5 বার
শেয়ার করুন:
বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহাদাত হোসেন (২৯) নামে এক বাংলাদেশি গরুর রাখালের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরে পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭ ও ৮ নম্বর সাব পিলারের মধ্যবর্তী স্থানে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

মৃত গরুর রাখাল শাহাদাত হোসেন উপজলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট গ্রামের গাইবান্ধাপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।

সীমান্তবাসী জানান, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় শাহাদাত হোসেনসহ বাংলাদেশি রাখালের দল পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭ ও ৮ নম্বর সাব পিলারর মধ্যবর্তী স্থান দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তারা ভারতের কুচবিহার জেলার মাথাভাঙা থানার আশাকবাড়ি গ্রামের মডিকলবাড়ী সেতু এলাকা দিয়ে গরু আনছিলেন। এসময় বিএসএফ ১৬৯ রাণীনগর ব্যাটালিয়নের চুয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই শাহাদাত হোসেনের মৃত্যু হয়। এসময় বাকি রাখালরা পালিয়ে এলেও বিএসএফ শাহাদাতের মরদেহ নিয়ে যায়।

শাহাদাত হোসেনের বাবা ইদ্রিস আলী বলেন, বিএসএফের গুলিতে আমার ছেলে শাহাদাত মারা গেছে। ছবিতে দেখেছি, তার বুকে গুলি লেগেছে। ছেলের মরদেহ ফেরত চাই।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, সীমান্ত পিলার থেকে ১২০ গজ ভারতের অভ্যন্তরে একটি মরদেহ পড়েছিল। এ বিষয়ে বিএসএফের কাছে জানতে চাওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।